কাকাবাবু সমগ্র ২

কাকাবাবু সমগ্র ২

বাংলা সাহিত্যে এক আশ্চর্য চরিত্র কাকাবাবু ওরফে রাজা রায়চৌধুরী। প্রাক্তন কেন্দ্রীয় সরকারী চাকুরে কাকাবাবুর একটি পা ভাঙা, ক্রাচে ভর দিয়ে হাঁটেন, কিন্তু অসাধারণ তাঁর মনােবল, অনমনীয় তাঁর দৃঢ়তা, অদম্য তাঁর সাহস। একইসঙ্গে প্রখর বিশ্লেষণশক্তি, প্রচুর পড়াশােনা। কত ধরনের রহস্যের যে জট খুলেছেন তিনি, মােকাবিলা করেছেন কত রকমের প্রতিকূল পরিস্থিতির, গিয়েছেন কত যে নতুন জায়গায়—তার ইয়ত্তা নেই। সঙ্গে কিশাের সন্তু ওরফে সুনন্দ, যে কিনা প্রতিটি অভিযানের সাক্ষী। ফেলুদার যেমন তােফসে, অনেকটা সেইরকমই কাকাবাবুর কাহিনীতে সন্তু। সন্তু আর কাকাবাবুর দুর্ধর্ষ অভিযানের নানান কাহিনী নিয়েই দু-মলাটের মধ্যে এবার খণ্ডে-খণ্ডে ‘কাকাবাবু সমগ্র’। Shopno Books house থেকে প্রিমিয়াম কোয়ালিটিতে সস্তায় কিনুন।